ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

একটি কবুতরের দাম ১৬ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ কবুতরটির নাম ‘নিউ কিম’। দুই বছর বয়সী মেয়ে কবুতরটিকে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। অনলাইনে গতকাল রোববার অনুষ্ঠিত নিলামে প্রায় কুড়ি লাখ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকারও বেশি দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের এক ব্যক্তি।

অবশ্য এটি কোনো সাধারণ কবুতর নয়। নিউ কিম একটি বিশেষ প্রজাতির কবুতর। যার পরিচয় ‘রেসের পায়রা’ হিসেবে। আর নিলামে নিউ কিমের যে দাম উঠেছে, এটি ছিল রেসের পায়রা বিক্রির ক্ষেত্রে রেকর্ড। এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

সাধারণত রেসে অংশ নেওয়া পায়রাগুলোকে ১০০ থেকে এক হাজার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে, সে বিজয়ী। মোটা অঙ্কের অর্থ মেলে পায়রার মালিকের।

পায়রা ওড়ানোর বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।

নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতায় জিতেছে। এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কয়েকটি ছানার জন্ম দিয়েছে সে।

নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত তারা।

যে চীনা ধনাঢ্য ব্যক্তি পায়রাটি কিনেছেন, তাঁর শখ হলো রেসের পায়রা সংগ্রহ করা। চীনে সম্প্রতি পায়রা ওড়ানোর প্রতিযোগিতা খুব জনপ্রিয়তা পেয়েছে।

নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে, কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যাবে। নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

একটি কবুতরের দাম ১৬ কোটি টাকা

আপডেট টাইম : ১১:০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০