ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ট্রাম্পের কারচুপির অভিযোগকে ‘হাস্যকর,বিস্ময়কর’ ও ‘অপমানজনক’ আখ্যা দিলেন নির্বাচন কর্মকর্তারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ট্রাম্পের কারচুপির অভিযোগকে ‘হাস্যকর’, ‘বিস্ময়কর’ এবং ‘অপমানজনক’ আখ্যা দিয়েছেন মার্কিন নির্বাচন কর্মকর্তারা।গত বছর সিনেটের অনুমোদনে প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত ফেডারেল নির্বাচন নিরাপত্তা কর্মকর্তা বেন হোভল্যান্ড নির্বাচনী কারচুপির অভিযোগকে প্রত্যাখ্যান করে বলেছেন, এসব ষড়যন্ত্র তত্ত্ব চারপাশে ঘুরলেও এর পরিণতি হবে ভয়াবহ। বেনের দায়িত্ব ছিল ভোটিং মেশিন পরীক্ষা করে তা যথাযথ রয়েছে কি না তা অনুমোদন করা। -সিএনএন
বেন খুবই নিষ্ঠার সঙ্গে তার নির্বাচনী দায়িত্ব পালন করেছেন। ফেডারেল এজেন্সিগুলোর সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা ও পরিস্থিতি তদারকি করেছেন। সাইবারসিকিউরিটি এন্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) কর্মতৎপরতা ছিল তার নখদর্পনে। এমআইটি টেকনোলজি রিভিউকে বেন এখন বলছেন অন্ততপক্ষে যারা এই নির্বাচনী দায়িত্ব কঠিনভাবে পালন করেছে তাদের জন্যে ট্রাম্পের নির্বাচনী কারচুপির অভিযোগ খুবই অপমানজন। তারা দায়িত্ব পালনে নিরাপদ পর্যন্ত অনুভব করেনি কিন্তু কর্তব্যে কোনো অবহেলা করেনি। আর ট্রাম্প এখন কারচুপির অভিযোগ আনছে, এটা নির্মম ট্রাজেডি। খুবই দুঃখজনক। আমরা সরকারি চাকুরে এবং কোনো গৌরব বা ধনী হওয়ার জন্যে এ চাকরি করি না।
সিআইএসএ’র পরিচালক ক্রিস ক্রেবস বেনের অভিমতের সঙ্গে একমত। তিনি তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্রাম্পের কারচুপির অভিযোগ নাকচ করে বরং বলেছেন এ নির্বাচনে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে সেরা। বেন বলেন নির্বাচন নিয়ে কোনো অভিযোগ তুললে তার কোনো ভিত্তি বা গ্রহণযোগ্য থাকা উচিত। কারণ, তা না হলে নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের আস্থাই বিনষ্ট হয়ে পড়বে। কারণ, কারচুটির অভিযোগের বিপরীতে পুরো নির্বাচনী ব্যবস্থা খুবই ভিন্ন ধরনের যেখানে এধরনের অনিয়ম, দুর্নীতির কোনো সুযোগ নেই। বেন আরো বলেন, এধরনের অভিযোগ আইন প্রক্রিয়ায় কোনো ধোপে টিকছে না। আদালতে নির্বাচন কারচুপি নিয়ে অভিযোগ উঠছে আমরা সেই উপহাসের উপযুক্ত জবাব দিচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ট্রাম্পের কারচুপির অভিযোগকে ‘হাস্যকর,বিস্ময়কর’ ও ‘অপমানজনক’ আখ্যা দিলেন নির্বাচন কর্মকর্তারা

আপডেট টাইম : ০২:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০