ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাশ্মীরে ২ দেশের সেনাদের তুমুল লড়াই: নিহত ১৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সীমান্তের কেরান সেক্টরে এ সংঘর্ষ হয়। নিহতের মধ্যে এর মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক।

শুক্রবার দিনভর অন্তত পাঁচটি স্থানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে এটাই ভয়াবহতম লড়াইয়ের ঘটনা।

ভারতীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, ভারতের পক্ষে তিনজন সেনা এবং একজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। বাকি ছয়জন বেসামরিক নাগরিক।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, সংঘর্ষে পাকিস্তানের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া তাদের আরো চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কোন কারণ ছাড়াই পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এ হামলায় পাকিস্তান মর্টার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে।

দুই দেশের সেনাদের লড়াইয়ে কারণে স্থানীয় গ্রামবাসী তাঁদের ঘরবাড়ি ছাড়েন।

এদিকে পাকিস্তানশাসিত কাশ্মীরের সরকারি কর্মকর্তা সৈয়দ শহীদ কাদরি অভিযোগ করেন, ভারতীয় বাহিনী বেসামরিক জনগণকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ভারতীয় হামলায় নিহত পাকিস্তানিদের মধ্যে একজন নারীও আছেন। আহত হয়েছেন অন্য ২৭ জন।

গত সপ্তাহে নিয়ন্ত্রণরেখায় লড়াইয়ে তিন ভারতীয় সেনা ও তিন জঙ্গি নিহত হওয়ার খবর দিয়েছিল ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাশ্মীরে ২ দেশের সেনাদের তুমুল লড়াই: নিহত ১৫

আপডেট টাইম : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০