ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তান শাসনে ৭৩ বছর ভোগান্তিতে পাক অধিকৃত কাশ্মীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অধিকৃত কাশ্মীরের মানুষ পাকিস্তানের উপনিবেশবাদী শাসনে ৭৩ বছর ধরে ভোগান্তিতে রয়েছে।

এ বিষয়ে মানবাধিকার কর্মী আমজাদ আইয়ুব মির্জা নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি এ আহ্বান জানান।

পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরের বাসিন্দা আমজাদ যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন। আমজাদ আইয়ুব মির্জা জো বাইডেনকে উদ্দেশ করে বলেন, আমরা এখন দ্বৈত উপনিবেশবাদের শিকার।

চীনের রোড অ্যান্ড বেল্ট ইনেশিয়েটেভের কারণে এ অবস্থা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে চীন আমাদের ভূমি গিলগিট বালতিস্তানে ঢুকে পড়েছে। চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বিষয়টিকে আরও চাপে ফেলেছে।

গিলগিট বালতিস্তানের প্রতিনিধি হয়ে তার সমস্যা সম্পর্কে তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাইডেন তাদের বিষয়ে হস্তক্ষেপ ও সমস্যা সমাধানে সহায়তা করার পক্ষে সবচেয়ে উপযুক্ত।

আইয়ুব মির্জা বলেন, আপনিই একমাত্র ব্যক্তি যিনি এ সমস্যার সমাধান করতে পারেন। আমরা পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের জনগণ আহত এবং বিভক্ত মানুষ। আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে আপনার চেয়ে আর কোনো উপযুক্ত ব্যক্তি নেই, যিনি এ ক্ষত সরাতে সহায়তা করতে পারেন।

সোমবার বাইডেনের কাছে এ চিঠি লেখার একদিন পর তার ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। ইসলামাবাদ যাতে এ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে ও রাষ্ট্রবিহীন অভিনেতাদের সরিয়ে নেয় সে বিষয়ে বাইডেনকে পাকিস্তানের ওপর চাপ দেয়ার আহ্বান জানান তিনি।

চিঠিতে আইয়ুব মির্জা অভিযোগ করে আরও বলেন, পাক অধিকৃত কাশ্মীরে তরুণ জনগোষ্ঠী ও বিদেশিদের ট্রেনিং দেয়া হয়, যাতে তারা সন্ত্রাসী হতে পারে। আবার এসব সন্ত্রাসীকে ভারতীয় কাশ্মীরে গোলযোগ সৃষ্টির জন্য পাঠানো হয়।

আইয়ুব মির্জা অধিকৃত কাশ্মীরে বসবাসকারী মানুষের ওপর পাকিস্তানের অত্যাচারের তালিকাভুক্ত করেছিলেন।

তিনি বলেন, সীমান্তে গুলি চালানোর সময়, এ অঞ্চলের নারীরা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শ্লীলতাহানির অভিযোগ এনে বাঙ্কারে আশ্রয় নিতে অস্বীকার করে। এ সময় মানবাধিকারকর্মীদের অপহরণ করে হত্যা করারও অভিযোগ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তান শাসনে ৭৩ বছর ভোগান্তিতে পাক অধিকৃত কাশ্মীর

আপডেট টাইম : ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০