ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মার্কিন জনগণ আমেরিকার নীতির প্রতি চরম ক্ষুব্ধ: ইরানি প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকায় সম্প্রতি যে নির্বাচন হয়েছে তার ফলাফল থেকে এ কথাই প্রমাণ হচ্ছে যে, শুধু বিশ্বের বিভিন্ন দেশের জনগণ নয় বরং খোদ আমেরিকার জনগণ দেশটির অনুসৃত নীতির প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে, যুদ্ধের হুমকি দেয় এবং বলদর্পী নীতি অনুসরণ করে দেশটির জনগণ তা পছন্দ করে না। ফলে আমেরিকার পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে।

সাংহাই সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠকে গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি ভিডিও লিংকের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। তিনি বলেন, নির্বাচনের পর এখন মার্কিন নেতাদের সামনে ক্ষেত্র পরিষ্কার হয়েছে যে, তারা জনগণের ভাষা বুঝবেন এবং সেই অনুযায়ী পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনবেন।

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর জো বাইডেনকে আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য মনোযোগ দিতে হবে।

সূত্র: পার্সটুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মার্কিন জনগণ আমেরিকার নীতির প্রতি চরম ক্ষুব্ধ: ইরানি প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১২:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০