ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি তদন্তের অনুমতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি তদন্তের অনুমতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।  ফেডারেল প্রসিকিউটরদের তিনি জানিয়েছেন, রাজ্যগুলোতে চূড়ান্ত ফল ঘোষণার আগে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করা উচিত। এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগের নির্বাচন সংক্রান্ত ফৌজদারি অপরাধবিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগার পদত্যাগ করেছেন।

সিএনএন জানিয়েছে, রিচার্ড পিলগার পদত্যাগ করলেও বিচার বিভাগের অন্যান্য পদে থাকবেন কিনা, তা স্পষ্ট করে বলেননি।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ট্রাম্পের চেয়ে বেশি ইলেকটোরাল ভোট পান জো বাইডেন। তবে নির্বাচনে হার মানতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থী ভোট চুরির অভিযোগ তোলেন। এই অভিযোগে আইনি লড়াইয়ের প্রস্তুতিও কথাও জানান তিনি।  পেনসিলভ্যানিয়ায় বাইডেনের জয় ঠেকাতে জরুরি ভিত্তিতে আদালতের নির্দেশনা চেয়েছে ট্রাম্পের নির্বাচনী শিবির।

নিয়ম অনুযায়ী, ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার কথা।  এর আগেই বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি সেরে নিতে হয়। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হার মেনে না নেওয়ায় সেই সমন্বয়ের প্রক্রিয়া এখনও শুরু হয়নি।

সোমবার বাইডেন শিবিরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি তদন্তের অনুমতি

আপডেট টাইম : ০৭:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০