ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অবশেষে বাইডেনকে অভিনন্দন জানাল সৌদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০ আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ২১৪।

বাইডেন ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন, এমন খবর প্রকাশ হতেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে বেশ কিছু দেশ আবার এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করেছে।

তবে ব্রাজিল, তুরস্ক, চীন, মেক্সিকো তাকে এখনও অভিনন্দন না জানালেও দীর্ঘ সময় অপেক্ষার পর সৌদির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাইডেনের জয়ী হবার খবর প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে অভিনন্দন জানিয়েছেন।

ব্যক্তিগতভাবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সে কারণেই হয়তো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে সৌদির কিছুটা সময় লেগে যাবে।

এর আগে নির্বাচনী প্রচারণায় সৌদির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার কথা বলেছিলেন জো বাইডেন। ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুতে সৌদির দায় আছে এবং এই ঘটনার যথাযথ বিচার দাবি করেছিলেন এই ডেমোক্র্যাট প্রার্থী। সে কারণেই হয়তো তার বিজয়ে খুশি হতে পারেনি মধ্যপ্রাচ্যের কট্টরপন্থি দেশটি।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রোববার রাতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের জয়ের খবরে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাদশাহ সালমান এবং তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অবশেষে বাইডেনকে অভিনন্দন জানাল সৌদি

আপডেট টাইম : ১২:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০