ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ৩ কোটি ৫৫ লাখ মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে সাড়ে ১২ লাখের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ৫ কোটির বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ৩ কোটি ৫৫ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১২ লাখ ৫৬ হাজার ১২৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৫ কোটি ২ লাখ ৫৫ হাজার ৯৫ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ১ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৬৮৩ জন চিকিৎসাধীন এবং ৯১ হাজার ৭৭৮ জন (১%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৫১১ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ৩ কোটি ৫৫ লাখ মানুষ

আপডেট টাইম : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০