ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেন নতুন সরকার গঠনের বিষয়ে তার উপদেষ্টাদের সঙ্গে শলাপরামর্শ শুরু করেছেন। এ ক্ষেত্রে করোনা মোকাবেলা বিষয়ক টিম বা টাস্কফোর্স কাদের নিয়ে গঠিত হবে তা নিয়েও আলোচনা শুরু করেছেন বাইডেন ও তার ঘনিষ্ঠরা।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ও নর্থ ক্যারোলিনায় বাইডেনের ঘনিষ্ঠ ব্যক্তিত্বরা এ বিষয়ে আলোচনা করেছেন।

এর আগে ক্ষমতা গ্রহণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এ লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির।

নিয়ম অনুযায়ী,সামগ্রিক বিষয়ে ওয়াশিংটনে ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে। আর এ প্রক্রিয়ার যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে।

ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি বরং নিজেকেই বিজয়ী দাবি করেছেন তিনি। ভোট গণনা থামাতে একাধিক মামলাও করেছে ট্রাম্প শিবির। তবে ক্ষমতা গ্রহণের প্রস্তুতিতে পিছিয়ে নেই বাইডেন শিবির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন

আপডেট টাইম : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০