ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পেনসিলভানিয়ায় চূড়ান্ত বিজয় হাতছানি দিচ্ছে বাইডেনকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানেই এগিয়ে গেছেন জো বাইডেন। সেখানে ডেমোক্র্যাটদের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। আর এই একটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটই বাইডেনকে প্রেসিডেন্টের চেয়ারে বসানোর জন্য যথেষ্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল রাজ্য ও নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ২৭ হাজার ১৭৪ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তিনি পেয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৬৩৩টি ভোট আর ট্রাম্প পেয়েছেন ৩৩ লাখ ৭ হাজার ৪৫৯টি।

এ রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে মোট ২০টি। ফলে সেখানে জিতলে ডেমোক্র্যাটদের ঝুলিতে জমা হবে মোট ২৮৪ ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে প্রয়োজন হয় ন্যূনতম ২৭০টি ভোট। অর্থাৎ অঙ্গরাজ্যটিতে জিতলেই প্রয়োজনের চেয়েও অনেক বেশি এগিয়ে যাচ্ছেন বাইডেন।

biden-3

অবশ্য এখনও প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি রয়েছে পেনসিলভানিয়ায়। ফলে ট্রাম্পের আশা একেবারে শেষ হযে গেছে তা বলা যায় না।

২০১৬ সালের নির্বাচনে এ ব্যাটলগ্রাউন্ডে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র ০.৭ শতাংশ ভোটের ব্যবধানে ১৯৯২ সালের পর প্রথমবার রাজ্যটিতে জয় পেয়েছিল রিপাবলিকানরা। তবে এবারের নির্বাচনে বিজয়ীর সেই মুকুট হারাতে চলেছে তারা।

এর আগে, শুক্রবার আরেক ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতেও চরম নাটকীয়তার মধ্যে লিড নেন জো বাইডেন। তিনি এগিয়ে রয়েছেন নেভাদাতেও। এ দু’টি রাজ্যের যেকোনও একটিতে জিতলেও চূড়ান্ত বিজয় নিশ্চিত হচ্ছে ডেমোক্র্যাটদের।

biden-3

যদিও ট্রাম্প সমর্থকরা বলছেন, নির্বাচন এখনও শেষ হয়নি। একাধিক রাজ্যে ভোট পুনর্গণনার দাবিতে আইনি লড়াই শুরু করেছে রিপাবলিকানরা।

এদিকে, স্থানীয় সময় শুক্রবার রাতে ডেলওয়ারে নিজের প্রধান নির্বাচনী প্রচারণা কেন্দ্র থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জো বাইডেন। ইতোমধ্যেই ডেলওয়ারে বাইডেনের নিরাপত্তা জোরদার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। উইলমিংটনের আকাশে বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটরা বিজয়ী হলে এ সপ্তাহেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পেনসিলভানিয়ায় চূড়ান্ত বিজয় হাতছানি দিচ্ছে বাইডেনকে

আপডেট টাইম : ১০:৩০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০