ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

ঢাকার সঙ্গে উত্তর বঙ্গের রেল চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় বাসের এক নারী যাত্রী নিহতসহ আহত হয়েছেন আরও চার যাত্রী। শনিবার ভোরে উপজেলার বলিয়াদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীর হোসেন বলেন, ভোরে বলিয়াদী এলাকার রেল ক্রসিংয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসের এক নারী নিহত হন। আহত হন আরও চার যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

নীলফামারী এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ট্রেনটি বলিয়াদী এলাকায় পৌঁছলে একটি বাস হঠাৎ করে ট্রেনের সামনে চলে আসে। চালক জরুরিভাবে ট্রেন থামানোর চেষ্টা করলেও ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং একজন নারী নিহত হন। তবে ট্রেনের যাত্রীরা অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

ঢাকার সঙ্গে উত্তর বঙ্গের রেল চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৯:৪৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০