ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
  • ৫৬০ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বিচার বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি আবদুল হামিদকে অবহিত করেন এবং বিগত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম বিচার বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণ করার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সম্মেলনে রাষ্ট্রপতির উপস্থিতি বিচার বিভাগের কর্মকর্তাদের অনুপ্রাণিত করেছে যা বিচার বিভাগের কর্মকাণ্ডে গতিশীলতা আনবে।

রাষ্ট্রপতি হামিদ বলেন, এই ধরনের সম্মেলন বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে মতামত বিনিময়ের জন্য সুযোগ সৃষ্টি করে যা তাদের সার্বিক কাজের পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রাখবে।

প্রতি বছর এই ধরনের সম্মেলন করার জন্য প্রধান বিচারপতিকে পরামর্শ দেন রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আপডেট টাইম : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬