ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গুয়েতেমালায় ভূমিধসে ৫০ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সামুদ্রিক ঝড় ‘ইতা’র প্রভাবে সৃষ্ট বর্ষণ ও ভূমিধসে মধ্য আমেরিকায় দেশ গুয়েতেমালায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়াম্মাত্তি বলেছেন, মারা যাওয়াদের অর্ধেকই একটি শহরের, যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া অন্তত ২০টি বাড়ি কাদা মাটির নিচে চাপা পড়েছে।

এর আগে মঙ্গলবার (০৩ নভেম্বর) হারিকেনের শক্তি নিয়ে পার্শ্ববর্তী নিকারাগুয়ায় আঘাত হাতে ‘ইতা’। পরে ঝড়টি শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে গুয়েতেমালায় এগিয়ে যায়।

ঝড়ের পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আলেজান্দ্রো বলেন, অর্ধেক দিনেরও কম সময়ে পুরো মাসের বৃষ্টিপাত হয়েছে। তীব্র বর্ষণের কারণে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত শহর স্যান ক্রিস্টোবাল ভেরাপাজসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারছেন না।

যে কারণে এ মুহূর্তে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, বলেন প্রেসিডেন্ট।

ঘণ্টায় ১৪০ মাইল বাতাসের বেগে ক্যাটাগরি-৪ হারিকেনের শক্তি নিয়ে ‘ইতা’ প্রথমে নিকারাগুয়ায় আঘাত হানে। পরে মৌসুমি ঝড়ে রূপ নিয়ে পার্শ্ববর্তী হন্ডুরাস ও সবশেষ গুয়েতেমালায় আঘাত হানে।

সামুদ্রিক ঝড়টি মধ্য আমেরিকার বিভিন্ন দেশে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গুয়েতেমালায় ভূমিধসে ৫০ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০