ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নেভাদা কি পারবে বাইডেনকে জয়ের বন্দরে পৌঁছে দিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? এ প্রশ্নের জবাব খুঁজলে এখন ডেমোক্র্যাট প্রার্থীর নামই আগে আসবে। আর মাত্র ছয়টি ইলেকটোরাল ভোট পেলেই বিজয় নিশ্চিত তার। সেদিক থেকে ২৭০ থেকে ৫৬ ভোট পিছিয়ে থাকা ট্রাম্পের পথ অনেকটাই কঠিন। তবে এখনও কিন্তু আশা ফুরায়নি তার। এক নেভাদার ভোটেই বদলে যেতে পারে সব সমীকরণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, আর পাঁচটি অঙ্গরাজ্যের পপুলার ভোটের ফল জানা বাকি। এর মধ্যে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও আলাস্কায় এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ চারটি অঙ্গরাজ্যের সম্মিলিত ইলেকটোরাল ভোট রয়েছে ৫৪টি।

অর্থাৎ এগিয়ে থাকা চারটি রাজ্যে জিতলে ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট হবে ২৬৮টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে প্রয়োজন হয় ন্যূনতম ২৭০ ভোট।

nevada

বিপরীতে, শুধু নেভাদায় এগিয়ে রয়েছেন জো বাইডেন। এ অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট রয়েছে ছয়টি। সুতরাং, এই একটি রাজ্যের জয়ই তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যথেষ্ট।

তবে নেভাদায় বিজয় এত সহজ হচ্ছে না বাইডেনের। ৭৫ শতাংশ ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র আট হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এখনও ৩ লাখ ৯৮ হাজার ভোট গণনা বাকি। ফলে যেকোনও সময় পাল্টে যেতে পারে সব হিসাব-নিকাশ।

নেভাদায় এখন পর্যন্ত ৫ লাখ ৮৮ হাজার ২৫২টি (৪৯ দশমিক ৩ শতাংশ) ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬০৫টি (৪৮ দশমিক ৭ শতাংশ) ভোট।

nevada-2

এগিয়ে থাকা বাকি চারটি অঙ্গরাজ্যের পাশাপাশি নেভাদায় জিততে পারলে ট্রাম্পও হতে পারেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

তাছাড়া, এবারের নির্বাচনে ১০ কোটি আগাম ভোটের হিসাব এখনও বাকি। এগুলো গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা হতে আরও কিছুদিন লাগবে। তাই ক্ষমতার জন্য এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা জানার অপেক্ষা দীর্ঘই হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নেভাদা কি পারবে বাইডেনকে জয়ের বন্দরে পৌঁছে দিতে

আপডেট টাইম : ০১:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০