ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আমরা নির্বাচনে জিতে গেছি’, ঘোষণা দিলেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিভিন্ন রাজ্য থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও ক্রমেই জয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে পূর্ব ঘোষণা মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি নিজের বড় জয়ের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প ভাষণে বলেছেন, ‘আমরা নির্বাচনে জিতে গেছি। ওরা আমাকে ধরতেই পারবে না। আমরা পেনসিলভানিয়ায়ও বড় ব্যবধানে জিততে যাচ্ছি। আমাকে হারনো তাদের পক্ষে অসম্ভব। উইসকনসিনও আমরা জয় করতে যাচ্ছি।’

ট্রাম্প জোর গলায় ঘোষণা দিলেন, ‘আমরা নির্বাচনে জিতে গেছি।’

বিভিন্ন রাজ্য থেকে আসা ভোটের ফলাফলে দেখা গেছে, এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ১২টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২২৫টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। তবে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে পিছিয়ে থাকলেও নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের।

এর আগে নিজের সামর্থ্য ও বক্তব্য তুলে ধরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন।

ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন,‘হ্যাঁ, প্রেসিডেন্ট রাতে ভাষণ দেবেন। তখন ফলাফল ঘোষণা যদি নাও হয়, তবুও তার নিজের অবস্থান তুলে ধরতে হবে। হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে তিনি এই ভাষণ দেবেন।’

ট্রাম্পের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে জানিয়েছেন, ডেমোক্র্যাটরা ‘লাল মরীচিকা’ নামে যে কথাবার্তা বলছে, তাতে ট্রাম্প শিবিরে একপ্রকার হতাশা তৈরি হয়েছে। লাল হচ্ছে রিপাবলিকানদের প্রতীকী রঙ।

ডেমোক্র্যাটরা জানিয়েছেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছে, তা সঠিক নয়। কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্র্যাটদের দিকেই যাবে।

যুক্তরাষ্ট্রের পরবর্তীতে প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটা জানতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। তবে তার আগে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আমরা নির্বাচনে জিতে গেছি’, ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট টাইম : ০১:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০