ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় ম্যাচেও টাইগারদের দাপুটে জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬
  • ৫৩৫ বার

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের আরো কাছে পৌঁছে গেল বাংলাদেশ। রোববার খুলনায় ৪২ রানের দাপুটে জয় পেয়েছে মাশরাফি বাহিনী।

এদিন আগে ব্যাট করে জিম্বাবুয়েকে ১৬৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

জবাব দিতে নেমে দারুণ ওপেনিং জুটির পর হঠাৎ ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জিম্বাবুয়ে। দলীয় ৫০ রানের মাথায় সিবান্দা ফিরে যাওয়ার পর মাসাকাদজা, উইলিয়ামস এবং মুতুমবামিকে ফিরতে হয়।

প্রথম আঘাতটা করেন মাশরাফি। ততক্ষণে জিম্বাবুয়ে ৫০ ছুঁয়েছে। সিবান্দাকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় আঘাত সাব্বিরের। অভিজ্ঞ মাসাকাদজাকে ছেঁটে ফেলেন তিনি। বড় শট খেলতে যেয়ে রিয়াদের হাতে ধরা পড়ে যান। উইলিয়ামসকে দ্রুত ফেরান শুভাগত হোম। এরপর মুতুমবামিকে সৌম্য সরকারের ক্যাচ বানান ওই সাব্বির রহমানই।

৫০ থেকে ৬৮তে যেতে চার উইকেট নাই হয়ে যাওয়ার পর মুরকে নিয়ে ওয়ালার ম্যাচে ফেরার চেষ্টা করেন। ৩৭ রানের জুটিও গড়েন দুজনে। কিন্তু আল-আমিন তাদের সেই ছন্দ কাটেন। ওয়ালারকে (২৯) সৌম্য সরকারের ক্যাচ বানান।

এরপর আর মূলত স্বপ্ন দেখা হয়নি জিম্বাবুয়ের। মাদজিভা আসতে না আসতেই মুস্তাফিজের দুর্দান্ত ডেলিভারির সামনে পড়েন। শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।

শেষ তিন ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল পঞ্চাশের বেশি। অতিথিরা তার ধারেকাছে পৌঁছাতে না পেরে ৪২ রানের হার বরণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় ম্যাচেও টাইগারদের দাপুটে জয়

আপডেট টাইম : ১১:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬