ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চার সিটিতে বায়ু দূষণ রোধে হাইকোর্টে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬
  • ৩৫৮ বার

ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর এবং নারায়নগঞ্জ এ চার সিটি কর্পোরশেন এলাকায় বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট মো. মজিুবর রহমান এ রিট আবেদন করেন। রিটে বায়ু দূষণ রোধে অন্তবর্তীকালীন নির্দেশনা দেওয়ার পাশাপাশি রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিটে স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, বন ও পরিবেশ সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়নগঞ্জ সিটি মেয়র এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের কর্মীরা সকাল ৭টা থেকে ৮টার মধ্যে অনিয়ন্ত্রিতভাবে রাস্তা ঝাড়– দিয়ে ধুলা বাতাসে ছড়িয়ে দেয়। ধুলা-বালি ও আবর্জনা রাস্তার পাশে জড়ো করে রাখে। সারাদিন রাস্তায় চলাচলকারী যানবাহনের কারণে তা বাতাসে ছড়াতে থাকে। এছাড়া কোনো কোনো জায়গায় জড়ো করা আবর্জনা পোড়ানোর ফলে ধোয়ার সৃস্টি হয়। এসব ধুলা ও ধোয়ার কারণে নগরবাসী দুঃসহ শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। এছাড়া যানবাহানের কালো ধোয়ার কারণেও মানুষ মারাত্বক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বিশ্বব্যাংকের এক পরিসংখ্যানের কথা উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, বায় দূষণে প্রতিবছর দেশের ১৫ হাজারেরও বেশী লোক মারা যাচ্ছে। ৬৫ লাখ লোক ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রায় দুইশ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে।

রিট আবেদনকারী আইনজীবী বলেন, এ চার সিটি কর্পোরেশনে বায়ু দূষণ রোধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এর পরেও তারা কোনো ব্যবস্থা নেননি। এ কারণে রিট আবেদন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চার সিটিতে বায়ু দূষণ রোধে হাইকোর্টে রিট

আপডেট টাইম : ১১:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬