ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

করোনা নেগেটিভ সাংবাদিকরা ঢুকতে পারবেন সংসদের বিশেষ অধিবেশনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনের’ সংবাদ সংগ্রহে সংসদ ভবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা। তবে এক্ষেত্রে সাংবাদিকদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। রিপোর্টে করোনা নেগেটিভ হলেই মিলবে সংসদ অধিবেশনে প্রবেশের অনুমতি।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারেক মাহমুদ বলেন, ‘আগামী ৬ নভেম্বর সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। যাদের ফলাফল নেগেটিভ আসবে, তারা বিশেষ অধিবেশনের খবর সংগ্রহ করতে সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। সংসদ সচিবালয়ের উদ্যোগে এই টেস্ট করানো হবে।’

তিনি জানান, প্রতিটি সংবাদমাধ্যম থে‌কে একজন ক‌রে সাংবা‌দিক‌কে কোভিড-১৯ পরীক্ষা করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংস‌দের মি‌ডিয়া সেন্টা‌রে উপ‌স্থিত থাক‌তে হ‌বে। ৮ ন‌ভেম্বর তাদের কো‌ভিড-১৯ পরীক্ষার রি‌পোর্ট দেওয়া হ‌বে। নে‌গে‌টিভ রি‌পোর্ট পাওয়া সাংবা‌দিক‌দের সেদিনই সংসদ পাস দেওয়া হ‌বে, যাতে তারা ৯ ন‌ভেম্বর সংসদে গিয়ে অধিবেশনের খবর সংগ্রহ করতে পারেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে এর আগে গত ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে পরে তা স্থগিত করা হয়। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমে আসায় গত ২১ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ আবার বিশেষ অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনই হবে বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন। ৯ নভেম্বর বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

করোনা নেগেটিভ সাংবাদিকরা ঢুকতে পারবেন সংসদের বিশেষ অধিবেশনে

আপডেট টাইম : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০