ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনার ঝুঁকি সত্ত্বেও স্কুল খোলা রাখতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক। বুধবার জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রকাশিত একটি প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়।

প্রতিবেদনে বৈশ্বিক মহামারির কারণে বিশ্বের দরিদ্র দেশগুলো শিশুদের পড়াশোনার বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের শুরুর দিকে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে গরীব দেশগুলোর শিশুরা চার মাস ধরে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অপরদিকে অনলাইন বা দূর শিক্ষার সুবিধা পাওয়ায় ধনী দেশগুলোর শিশুরা মাত্র ছয় সপ্তাহ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। ফলে নিম্ন এবং মধ্যম আয়ের দেশের শিশুরা উন্নত দেশগুলোর শিশুদের চেয়ে শিক্ষা ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের শিশু তহবিলের(ইউনিসেফ) শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলেন, বৈশ্বিক মহামারি পুরো বিশ্বের শিশুদের শিক্ষা কার্যক্রমে কেমন ক্ষতি করেছে তা দেখার জন্য আমাদের বেশি দূর তাকাতে হবে না।

এদিকে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা( ইউনেস্কো) এবং বিশ্ব ব্যাংকের পক্ষ থেকেও বলা হয়েছে যে দেশগুলোর উচিৎ দ্রুত শিক্ষা ব্যবস্থায় আরো বিনিয়োগ করা যাতে বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে ধনী এবং দরিদ্র দেশের শিশুদের মধ্যে পার্থক্য কমিয়ে আনা যায়।

বিশ্বের ১৫০টি দেশ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনার ঝুঁকি সত্ত্বেও স্কুল খোলা রাখতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের আহ্বান

আপডেট টাইম : ০২:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০