ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

কিশোরগঞ্জে জুয়ার আসরে র‌্যাবের হানা, ১০ জুয়াড়ি আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে জুয়ার আসরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১১ হাজার ৬শ’ টাকা ও তিন বান্ডিল তাস উদ্ধার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ারকান্দা এলাকার তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশের খোলা মাঠে বসা জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

আটক ১০ জুয়াড়ি হচ্ছে, শুকুর আলী (২৫), মো. মান্নান (৩৫), মো. মাসুদ মিয়া (২০), মো. ওমর ফারুখ (৩৫), মো. আল-আমিন (২৮), মো. বাবু (৩৫), মো. লিটন (৪০), মো. আজিল উদ্দিন (২৮), মো. রঞ্জু মিয়া (৪২) ও মো. সুমন মিয়া (৩০)।

তাদের মধ্যে শুকুর আলী জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের আষাঢ়কান্দি গ্রামের আসেন মিয়ার ছেলে, মো. মান্নান একই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে, মো. মাসুদ মিয়া রায়খোলা গ্রামের বকুল মিয়ার ছেলে, মো. ওমর ফারুখ গৌরিপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে, মো. আল-আমিন একই গ্রামের মীর হোসেনের ছেলে, মো. বাবু মৃত বশির উদ্দিনের ছেলে, মো. লিটন মৃত আসেন মিয়ার ছেলে, মো. আজিল উদ্দিন মৃত তমিজ উদ্দিনের ছেলে, মো. রঞ্জু মিয়া মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং মো. সুমন মিয়া মৃত বুদু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লেঃ কমান্ডার এম শোভন খান বিএন জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর উপজেলার কালিয়ারকান্দা গ্রামের তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশের খোলা মাঠে কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার নগদ ১১ হাজার ৬শ’ টাকা, তিনটি মোবাইল সেট ও তিন বান্ডিল তাস’সহ ১০ জুয়াড়িকে আটক করা হয়।

আটক জুয়াড়িরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

কিশোরগঞ্জে জুয়ার আসরে র‌্যাবের হানা, ১০ জুয়াড়ি আটক

আপডেট টাইম : ০৫:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০