ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বড়পর্দায় ব্যস্ত হচ্ছেন রিয়াজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় গত মার্চ মাস থেকে ছবির কাজ বন্ধ রেখেছিলেন চিত্রনায়ক রিয়াজ। যদিও অন্যান্য মাধ্যমে সাম্প্রতিক সময়ে কাজ করছেন এই অভিনেতা।

কিন্তু ছবির কাজে যুক্ত হচ্ছিলেন না তিনি। এবার সেই বিরতিও ভাঙছেন তিনি। ২৮ অক্টোবর থেকে ছবির শুটিংয়ে যোগ দেবেন রিয়াজ।

রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ নামের ছবিটির শুটিং শুরু করবেন তিনি। এতে একজন র্যাব অফিসারের চরিত্রে অভিনয়ে দেখা যাবে রিয়াজকে। ছবিটির প্রথম শুটিং শুরু হয়েছিল গত বছরের শেষপ্রান্তে। করোনার কারণেই এটির কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে।

এ প্রসঙ্গে রিয়াজ বলেন, বর্তমানে আমার হাতে এই ছবিটির কাজই অসমাপ্ত আছে। তবে বিশাল ক্যানভাসে ছবিটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এ ধরনের চরিত্রে প্রথম অভিনয় করছি আমি। আশা করছি ছবিটি উপভোগ্যই হবে। এছাড়া নতুন একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছি এরই মধ্যে। সেগুলো নিয়ে বিশদভাবে জানার পর সেসব ছবিতে চুক্তিবদ্ধ হব। অভিনয়ই যেহেতু আমার পেশা। তাই এ মাধ্যমে ভালো কাজ দিয়ে দর্শকের সামনে আসতে চাই। করোনার কারণে যদিও অনেক প্রজেক্টই শুরু হতে বিলম্ব হচ্ছে। আমি আশাবাদী করোনার এ দুর্যোগময় পরিস্থিতি আর বেশিদিন থাকবে না আমাদের দেশে। কারণ মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এখন।

সম্প্রতি মনিরুল ইসলাম সোহেলের পরিচালনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন এই চিত্রনায়ক। এটিও শিগগিরই প্রচারে আসবে। অন্যদিকে শিশুদের ভিটামিন খাওয়ানোর একটি সরকারি বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন রিয়াজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বড়পর্দায় ব্যস্ত হচ্ছেন রিয়াজ

আপডেট টাইম : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০