ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আবারো মস্কো গেলেন আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিও ব্যর্থ হয়েছে। তবে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। এর অংশ হিসেবে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মস্কো সফরে গেছেন।

একই বিষয় নিয়ে দুপক্ষ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠক করবে। এর কয়েকদিন আগে মস্কোয় গেলেন তারা। নাগার্নো-কারাবাখের সংঘাত এরইমধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।

রাশিয়ার সাথে পরামর্শ করার জন্য আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ বুধবার মস্কোয় পৌঁছেছেন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এদিকে, আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসাকানিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে কারাবাখ পরিস্থিতি ও যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় নিয়ে আলোচনা করার জন্য মস্কো যাচ্ছেন। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র আনা নাগদালিয়ান এ সফরের বিষয়ে বিবৃতি দিয়েছেন।

তবে দুই মন্ত্রী একসাথে ল্যাভরভের সাথে আলোচনায় বসবেন নাকি আলাদাভাবে কথা বলবেন তা পরিষ্কার নয়। আগামী শুক্রবার আর্মেনিয়া ও আজারবাইজানের এ দুই মন্ত্রী ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।

সূত্র : পার্সটুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আবারো মস্কো গেলেন আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা

আপডেট টাইম : ১০:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০