ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় গলা কেটে হত্যা, আটক ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় পরান (১৮) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া বিশ্বরোড এলাকায় এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ শরীফ (১৭) নামে ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে। সে চট্টগ্রামের মোগলটুলী এলাকার ছালাম মিয়ার ছেলে।

অন্যদিকে নিহত অটোরিকশা চালক পরান কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিফপুর কসাই বাড়ির ইদ্রিছ আলীর ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকা থেকে যাত্রীবেশে ছিনতাই চক্রের তিন সদস্য পরানের অটোরিকশায় ওঠে।

রাত ৮টার দিকে সগড়া বিশ্বরোড এলাকায় ছিনতাই চক্রটির সদস্যরা অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পরান বাধা দিলে ছিনতাই চক্রের সদস্যরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে পরানের গলা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে।

এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে ছিনতাই চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। হৈ চৈ শুনে ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় শরীফ নামে ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে।

এদিকে মুমূর্ষু অবস্থায় পরানকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত অপর দুইজনকে সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় গলা কেটে হত্যা, আটক ১

আপডেট টাইম : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০