ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ঢাকায় আসতে পারেন মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী বছরের ১৭ বা ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসতে পারেন বলে আভাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদূল মোমেন।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী বছরের ১৭ বা ২৬ মার্চ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন।’

আগামী বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপিত হবে। এ দিনটি বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়। আর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস।

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক নিয়ে ভারতীয় হাইকমিশনার জানান, ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী হাই কমিশনারের সফল কার্যকাল কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ঢাকায় আসতে পারেন মোদি

আপডেট টাইম : ০৪:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০