ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চিকিৎসকের মাস্ক ধরে টান দিচ্ছে সদ্যজাত শিশু, ছবি ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাম্প্রতিক সময়ে করোনা মহামারি পরিস্থিতির কারণে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এই করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি রীতিমত ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, সদ্যজাত একটি শিশু চিকিৎসকের মুখের মাস্ক টেনে ধরে আছে।

নভেল করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে যখন বাড়ির বাইরে পা রাখলেই মাস্ক পরা বাধ্যতামূলক, তখন বাচ্চাটির এমন মাস্ক ধরে টান মারার ছবিতে অনেকেই আশার ইঙ্গিত দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলছেন, তবে কি মাস্ক থেকে মুক্ত থাকার আর বেশি দেরি নেই?

ছবিটি শেয়ার করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্ত্রী রোগের বিশেষজ্ঞ ডা. সামির ছিয়াইব। তিনি বাচ্চাটিকে কোলে তুলে ধরে রেখেছেন আর শিশুটি তার মুখের মাস্কে টান মারছে।

তিনি ছবিটি শেয়ার করে লিখেছেন, আমরা সবাই শিগগিরই মাস্ক খুলে রাখার মতো পরিস্থিতির লক্ষণ দেখতে চাই। ছবিটি শেয়ার করার পর ভাইরাল হতে দেরি হয়নি। ইন্সটাগ্রামে ১৩ হাজার ৯শ’র বেশি লাইক পড়েছে।

আরেকজনের প্রতিক্রিয়া, আমার দেখা সবচেয়ে সুন্দর আবেগ। কেউ লিখেছেন, এ ছবি সবার আশা-ভরসার প্রতীক। আরেকজন লিখেছেন, আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। আশা রাখি, শিগগিরই মাস্ক থেকে মুক্তি পাব সবাই। যিনি এই ছবিটি শেয়ার করেছেন তাকেও ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।

এর আগে ইতালি থেকে প্রকাশিত এক সদ্যোজাত শিশুর ছবি শোরগোল ফেলে দিয়েছিল। ডায়াপার পরা সেই বাচ্চাকে নিয়েও কম চর্চা হয়নি।

শিশটির ডায়াপারে লেখা ছিল, সবকিছু ঠিকঠাক হতে যাচ্ছে। গত ১৬ মার্চ ছবিটি শেয়ার করেছিল মিলানের একটি হাসপাতাল। ছবির ক্যাপশনে লেখা ছিল, জীবনের চেয়ে শক্তিশালী আর কিছুই নয়। এই কঠিন সময়ে যত বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তাদের সবাইকে স্বাগত। জীবন কখনও থেমে থাকে না, তোমরাই তার উদাহরণ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চিকিৎসকের মাস্ক ধরে টান দিচ্ছে সদ্যজাত শিশু, ছবি ভাইরাল

আপডেট টাইম : ১২:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০