ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে রাসুল (সা.) রওজা শরিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়ারতকারীদের জন্যে আগামী ১৮ অক্টোবর থেকে খুলে দেয়া হচ্ছে মদিনায় হজরত মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ। একইসঙ্গে সেদিন থেকে আড়াই লাখ সৌদি নাগরিককে ওমরার অনুমতি দেয়া হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ১৮ অক্টোবর থেকে মদিনা শরীফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে। এছাড়া মসজিদুল হারামে ৬০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। ওমরার জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলেও জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক কমিটি।

১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

এছাড়া পবিত্র স্থানগুলাতে প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং শারীরিক যোগাযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে রাসুল (সা.) রওজা শরিফ

আপডেট টাইম : ০৬:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০