ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

আসছে আরো ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০১৬
  • ৩৩৯ বার

নতুন আরো ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় । এছাড়া ১১০টি আবেদন প্রক্রিয়াধীন আছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

কয়েক দিন আগে ছয়টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন । এখন দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হল ৮৯টি।

অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকায় দু’টি ও চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে রয়েছে।
অনুমোদন দেওয়া ফাইলের সার-সংক্ষেপে দেখা গেছে, ঢাকায় অনুমোদন পেয়েছে দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জামিল হাবিব। এর ঠিকানা-এফ/১৫, প্রগতি স্বরণী, বাড্ডা, গুলশান, ঢাকা।
ঢাকার ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকায় স্থাপিত হবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে চৌধুরী নাফিজ সরাফতের নাম রয়েছে।
মানিকগঞ্জের ৭৩/৩ নারাঙ্গাই এলাকায় অনুমোদন পেয়েছে এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ। যৌথভাবে এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে রয়েছেন মো. শামসুর রহমান ও ইসহাক আলী খান পান্না।
খুলনায় অনুমোদন পেয়েছে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আনছার আলী।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে কুষ্টিয়ার ডি-১৬৯, হাউজিং এস্টেটে। এর উদ্যোক্তা হিসেবে ড. মোহাম্মদ জহুরুল ইসলামের নাম রয়েছে।
চট্টগ্রামে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি অনুমোদন দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মুহাম্মদ ওসমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

আসছে আরো ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

আপডেট টাইম : ১০:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০১৬