ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

বিশ্বে করোনায় সুস্থ দুই কোটি ৭৬ লাখ মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার ভয়াবহতা থামছেই না। প্রতিনিয়ত অচেনা এই ভাইরাসটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৩৪৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৮১৯ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার ৫০০জনের বেশি।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৭৮ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৩৮ জনের। সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ লাখ ২৫ হাজারের বেশি রোগী।

এদিকে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৬৯ লাখ ৩ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৫২১ জনের। দেশটিতে সুস্থতার সংখ্যা ৫৯ লাখ ৩ হাজার ২০৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫০ লাখ ২৯ হাজার ৫৩৯ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪৯ হাজার ৩৪ জনের। করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ৪৪ লাখ ১৪ হাজার ৫০০ জনের বেশি।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ২২ হাজার ৫৬ জন এবং রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ ২ হাজার ৩২৯ জন।

এদিকে সংক্রমণে ৫ম স্থানে অবস্থান করছে কলম্বিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৮ লাখ ৮৬ হাজার ১৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৩১ জনের। সুস্থ হয়ে ওঠেছেন ৭ লাখ ৭৭ হাজার ৬৫৮ জন রোগী।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬০ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

বিশ্বে করোনায় সুস্থ দুই কোটি ৭৬ লাখ মানুষ

আপডেট টাইম : ০৯:৫৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০