ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

যেসব শিশুর আইকিউ বেশি হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬
  • ৫৪৬ বার

কি কি কারণে শিশুদের আইকিউ বাড়ে? এর সুনির্দিষ্ট তালিকা দিতে পারেনি পৃথিবীর কোন গবেষক দল। তবে এ বিষয়ে নতুন একটি তথ্য দিয়েছন লন্ডনের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা জানিয়েছেন, যেসব শিশুরা ছোটবেলায় তাদের বাবার সান্নিধ্য পেয়েছে তাদের আইকিউ অন্যদের তুলনায় বেশি থাকে। বাবার সান্নিধ্য পাওয়া শিশুরা ভবিষ্যৎ জীবনেও তুলনামূলক বেশি সাফল্য লাভ করেন। গবেষকরা বাবা-মাকে সতর্ক করে বলেছেন, পুরুষরা তাদের মেয়ে সন্তানদের তুলনায় ছেলে সন্তানদের প্রতি বেশি যত্নবান থাকেন। শুধুমাত্র একত্রে থাকলেই বাবা-মার দায়িত্ব পালন হয় না বরং একজন পিতার উচিত শিশুদের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হওয়া। ১৯৫৮ সালে জন্ম নেয়া প্রায় ১১ হাজার ব্রিটিশ নাগরিকের উপরে এ গবেষণা চালানো হয় বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ‘বিবর্তন ও মানব আচরণ’ নামক জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা যায় জন্মের প্রায় ৪২ বছর পরেও তাদের আচরণে প্রকাশ পায়, যেসব লোক ছোটবেলায় বাবার সান্নিধ্য লাভ করেছে তারা অন্যদের তুলনায় বেশি সামাজিক ও মানবিক গুণাবলী সম্পন্ন। গবেষক দলের প্রধান ড. দানিয়েল নাতাল বলেন, ‘গবেষণার ফলাফলে বিস্ময়কর ব্যাপারটি হলো, যারা বাবার সান্নিধ্য পেয়েছে ও যারা সান্নিধ্য পায়নি তাদের মধ্যকার পার্থক্য প্রকটভাবে প্রকাশ পেয়েছে। যারা বাবার সান্নিধ্য বেশি লাভ করেছে তারা অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান, সামাজিক ও মানবিক গুণাবলী সম্পন্ন এবং চটপটে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

যেসব শিশুর আইকিউ বেশি হয়

আপডেট টাইম : ০৯:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬