ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান : ওবায়দুল কাদেরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনাকালে জনভোগান্তি ও দেশের পণ্য পরিবহনকে জিম্মি করা প্রত্যাশিত নয়।

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং দফতর প্রধানের সঙ্গে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মালিক সমিতির কোনো দাবি থাকলে তা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। অতীতে অনেক বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আমি ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনিও বসতে রাজি। কোনো দাবি থাকলে আলোচনা হবে। করোনাকালে জনভোগান্তি ও দেশের পণ্য পরিবহনকে জিম্মি করা প্রত্যাশিত নয়।’

দেশের অর্থনীতির স্বার্থে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি শুনেছি বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে, সেটা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আপনারা আলোচনায় বসুন, যৌক্তিক কিছু থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে বিষয়টির সমাধানের পথ খুঁজে বের করুন।’

এর আগে সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে সারাদেশে আগামী ১২ ও ১৩ অক্টোবর পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান : ওবায়দুল কাদেরের

আপডেট টাইম : ০২:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০