ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ডায়েট করতে গিয়ে মারা গেলেন বলিউড অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বিনোদন জগতে আবারও এলো মৃত্যুর সংবাদ৷ অকালে ঝরে গেলেন বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়।

শুক্রবার বেঙ্গালুরুর এক নার্সিং হোমে তিনি মারা যান বলে তথ্য নিশ্চিত করেছেন ভারতের গণমাধ্যম নিউজ এইটিন৷

অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গেছে, কিটো ডায়েটই কাল হয়ে দাঁড়াল এই অভিনেত্রীর। নিজের চেহারা ও দৈহিক গড়ন আকর্ষণীয় করে রাখতে বেশ কিছু দিন ধরে কিটো ডায়েট মেনে চলছিলেন তিনি। তা থেকেই কিডনি ফেইলিওর হয়ে মাত্র ২৭ বছর বয়সে প্রাণ হারান মিষ্টি।

কলকাতার ছবিতেও অভিনয়ে পাশাপাশি বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই বাঙালি অভিনেত্রী।

বলিউডে সুভাষ ঘাইয়ের পরিচালনায় ‘কাঞ্চি, দ্য আনব্রেকেবল’ নামে এই ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন মিষ্টি।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘ম্যায় কৃষ্ণা হু’, ‘লাইফ তো লাগি হ্যায়’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘মণিকর্ণিকা’, ‘বেগমজান’।

তেলুগু ছবিতেও কাজ করেছেন মিষ্টি। ছবিতে ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

২০১৪ সালে পর্নোগ্রাফি ছবির এক মামলায় মিষ্টির বাবা ও ভাই গ্রেফতারও হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ডায়েট করতে গিয়ে মারা গেলেন বলিউড অভিনেত্রী

আপডেট টাইম : ০২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০