ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কঙ্গোর এয়ারপোর্ট সুরক্ষার দায়িত্বে বাংলাদেশের নারী শান্তিরক্ষী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোর মনুস্কো এয়ারপোর্ট সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পুলিশের নারী শান্তিরক্ষীরা। জাতিসংঘ পরিচালিত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা বিমানবন্দরটি।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা।

বাংলাদেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪ এর নারী শান্তিরক্ষীরা।

এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, আমরা শুধু দেশের মাটিতেই নয়, জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।

তিনি আরও বলেন, কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী বরাবরের মতোই এবারেও আমরা সফল হবো। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে নিরন্তর কাজ করে চলেছি।

জাতিসংঘের পরিচালিত এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কঙ্গোর এয়ারপোর্ট সুরক্ষার দায়িত্বে বাংলাদেশের নারী শান্তিরক্ষী

আপডেট টাইম : ০৩:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০