ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের মামলায় আইনুদ্দিন, রনি, রাজনের ৫দিনের রিমান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ৩জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধর্ষণ মামলার এজহারভুক্ত আসামী মাহবুবুর রহমান রনি, সন্দিগ্ধ আসামী রাজন ও আইনুদ্দিনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের  আদালতে হাজির করা হয়।
শুনানীর পর আদালতের বিচারক ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি তদন্ত আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন।
প্রসঙ্গত গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।
এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের মামলায় আইনুদ্দিন, রনি, রাজনের ৫দিনের রিমান্ড

আপডেট টাইম : ০৩:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০