ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় নয়: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে-এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনাসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে-এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। তিনি বলেন, সরকার নিজের দলের কর্মীদের অপকর্মের জন্য শাস্তি দিতে পিছপা হয় না।

কয়েকটি আসনে সর্বশেষ অনুষ্ঠিত উপ-নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মাঠে না থেকে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো। তিনি বলেন, সরকার দমন নীতিতে বিশ্বাস করে না। সরকার মানবিক আচরণ করছে বিএনপির সাথে।

আলোচনাসভা শেষে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী ও বিভিন্ন হাসপাতালে উন্নতমানের মাস্ক বিতরণ করা  হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় নয়: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০