ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রেমিকার অন্যত্র বিয়ে অতঃপর প্রেমিকের আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ আত্মহত্যার আগে সুইসাইড নোট লিখে গেছেন ওই কলেজছাত্র। আত্মহত্যাকারী রাকিব সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাবিবুল্লার বড় ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাকিব বড় ছিলেন। পরিবার নিয়ে তারা মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় বসবাস করতেন। রাকিব ঢাকা কবি নজরুল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ওই রাকিবের বোন রাকিকা জানান, একই এলাকার তিন্নি ইসলাম নূর নামের একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের (রাকিব) সম্পর্ক ছিল। শুক্রবার ওই মেয়ের অন্যত্র বিয়ে হওয়ার ক্ষোভে ও কষ্টে আমার ভাই আত্মহত্যা করেছে। পুলিশ শনিবার সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থলে আসা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে রাত ৩টার মধ্যে নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছেন রাকিব।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, রাকিবের ঘরে একটি চিঠি পাওয়া গেছে। মা ও দুই বোনের কাছে লেখা চিঠিতে রাকিব বলেন- মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, প্রেমের সূত্র ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

রাকিবের একাধিক বন্ধু জানান, রাকিবের সঙ্গে একটি মেয়ের তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। রাকিব তাদের সম্পর্কের কথা তার পরিবারকে জানায়। কিন্তু রাকিবের সাথে ওই মেয়ের সম্পর্ক তার পরিবার মেনে নেয়নি। সম্প্রতি ওই মেয়ের অভিভাবকরা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাকিব। রাকিব ওই মেয়েটিকে খুব ভালোবাসতেন। প্রেমিকাকে কাছে না পাওয়ার বেদনায় আত্মহত্যা করেছে রাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

প্রেমিকার অন্যত্র বিয়ে অতঃপর প্রেমিকের আত্মহত্যা

আপডেট টাইম : ০৪:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০