ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বিয়ে বাড়িতে গিয়ে ১৫ বছর পর মাকে খুঁজে পেল সন্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ আবেদা বেগম (৬৯), অনেক বছর ধরেই মানসিক রোগে আক্রান্ত। সব কিছু মনে রাখতে পারেন না।

১৫ বছর আগে ঝড়-বৃষ্টির এক রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

এলাকায় মাইকিং, থানায় সাধারণ ডায়েরি (জিডি), পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ আর বহু স্থানে খুঁজেও মায়ের সন্ধান পাননি আবেদা বেগমের ছেলে-মেয়েরা।

এদিকে বাগেরহাট জেলার মোংলা থানার জিরোধারাবাজি এলাকার ঘরখোল গ্রামের আল আমিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশীর সঙ্গে এক আত্মীয়ের বিয়েতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে এসেছিলেন।

বিয়ে বাড়িতে এসে পাশের বাজারে চা পান করতে গিয়ে আল আমিন লোকমুখে শোনেন, সেখানে মানসিক ভারসাম্যহীন নামাজি এক বৃদ্ধা থাকেন। আল আমিনের হারিয়ে যাওয়া মাও নামাজ পড়তেন। তাই কৌতূহল নিয়ে তাকে দেখতে এগিয়ে যেতেই দেখেন ওই বৃদ্ধা তারই হারিয়ে যাওয়া মা। মাকে খুঁজে পেয়ে আল আমিন তাকে জড়িয়ে ধরেন। কিন্তু প্রথমে ছেলেকে চিনতে পারেননি আবেদা বেগম। বেশ কিছুক্ষণ পর মাও ছেলেকে চিনতে সক্ষম হন এবং চিৎকার করে কান্নাকাটি শুরু করেন।

আল আমিন বলেন, শুক্রবার দুপুরে প্রতিবেশীর সঙ্গে এক আত্মীয়ের বিয়েতে গাবুবায় আসি। বিয়েতে এসে স্থানীয় বাজারে গিয়ে জানতে পারি গত দুই বছর ধরে বাজারে এক নামাজি ‘পাগলি’ থাকেন। তার ঠিকানা কেউ জানেন না। বিষয়টি শুনেই এগিয়ে গিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের পাশের একটি দোকান ঘরের চালের নিচে বসে থাকা অবস্থায় ১৫ বছর আগে হারিয়ে যাওয়া মাকে খুঁজে পাই।

গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুল আলম জানান, এক বৃদ্ধা বছর দুয়েক আগে এসে গাবুরা ইউনিয়ন পরিষদের পাশে থাকতেন। শুক্রবার বিয়ে বাড়িতে এসে তার ছেলে তাকে শনাক্ত করেন। তিনিও ছেলেকে চিনতে পারায় তাকে নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বিয়ে বাড়িতে গিয়ে ১৫ বছর পর মাকে খুঁজে পেল সন্তা

আপডেট টাইম : ১০:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০