ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস

ওমরাহ পালনের জন্য ৪ অক্টোবর খুলছে কাবা ঘর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির কারণে ওমরাহ পালনের যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা ধীরে ধীরে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

তথ্যমতে, বর্তমানে করোনা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সৌদি আরব ও বিভিন্ন দেশ থেকে মুসলিম সম্প্রদায়ের ওমরাহ পালনের আগ্রহ বেড়েছে। তাই স্বাস্থ্যের বিষয়ে বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালনের ক্ষেত্রে অনুমতি দিয়েছে সৌদি সরকার।

আগামী ৪ অক্টোবর থেকে চার ধাপে এ বিধিনিষেধ তোলা হবে। প্রথম ধাপে, শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত ৩০ শতাংশ নাগরিক ও প্রবাসী ওমরাহ পালন করার অনুমতি পাবেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে, ৭৫ শতাংশ সৌদি নাগরিক ও প্রবাসীরা আগামী ১৮ অক্টোবর থেকে ওমরাহ পালনের পাশাপাশি হযরত মুহম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত ও আরো দুটি শীর্ষ মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবেন।

তৃতীয় ধাপে, আগামী ১ নভেম্বর থেকে বিশ্বের অন্য দেশের ২০ হাজার নাগরিকরাও ওমরাহ পালন করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে করোনা মহামারির ঝুঁকি শেষ না হওয়া পর্যন্ত এটি চলবে। করোনা ঝুঁকি কম এমন দেশের নাগরিকদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

চতুর্থ ধাপে কর্তৃপক্ষ যদি মনে করেন করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সেক্ষেত্রে সবাইকে ওমরাহ পালন ও রওজা মোবারক জিয়ারতের অনুমতি দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম

ওমরাহ পালনের জন্য ৪ অক্টোবর খুলছে কাবা ঘর

আপডেট টাইম : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০