ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস

৬ মাস পর খুলেছে তাজমহল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে টানা ছয় মাস বন্ধ রাখার পর সোমবার থেকে দর্শনার্থীদের খুলে দেয়া হয়েছে ১৭ শতকের প্রেমের সৌধ তাজমহল।
তাজমহলের সঙ্গে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে আগ্রা ফোর্টও। তবে এ দুই ঐতিহাসিক নিদর্শনে প্রবেশ করতে হলে মানতে হবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার একগুচ্ছ স্বাস্থ্যবিধি। খবর আলজাজিরার।
এমন সময় আগ্রার দুই প্রত্নতাত্ত্বিক নির্দশন খুলে দেয়া হলো, যখন দেশটিতে করোনার বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে।
আগ্রার করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই গত ছয় মাস এই পর্যটনকেন্দ্র দুটি বন্ধ রাখে কর্তৃপক্ষ।
তাজমহলের পূর্ব ও পশ্চিমের দরজায় থাকছে স্যানিটাইজেশনের ব্যবস্থা। থাকছে থার্মাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত। থাকছে মেঝেতে কাটা গোল গোল চিহ্ন, যা সামাজিক দূরত্ব বজায় রাখতে পর্যটকদের সাহায্য করবে।
একটি শিফটে আড়াই হাজারের বেশি পর্যটককে ঢুকতে দেয়া হবে না। তাজমহলে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে অনলাইনেই। কোনো কাউন্টার থেকে টিকিট দেয়া হবে না।
বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য ১ হাজার ১০০ টাকা। ভারতীয় পর্যটকদের জন্য তাজমহলে প্রবেশের থাকছে ৫০ টাকার টিকিট। তবে মূল সৌধ, যেখানে সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজ বেগমের সমাধি রয়েছে তা দেখতে ভারতীয় পর্যটকদের আরও ২০০ টাকার টিকিট কাটতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম

৬ মাস পর খুলেছে তাজমহল

আপডেট টাইম : ০২:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০