ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

আড়াই হাজার মানুষ এক শিফটে তাজমহল দেখতে পাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ নভেল করোনাভাইরাসের কারণে ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবার খুলছে ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহল। সংক্রমণ ঠেকাতে নতুন নীতিমালায় প্রতি শিফটে আড়াই হাজার মানুষকে ঢুকতে দেয়া হবে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ তাজমহল খোলার সিদ্ধান্ত নেয়।

তাজমহলের তত্ত্বাবধায়ক অমর নাথ গুপ্ত বলেন, ‘পূর্ব ও পশ্চিমের গেটগুলোতে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক দূরত্বের জন্য বৃত্ত আঁকা হয়েছে। একটি শিফটে কেবল মাত্র আড়াই হাজার দর্শনার্থীর ঢোকার অনুমতি দেওয়া হবে। যার জন্য অনলাইন বুকিং করতে হবে। বিদেশিদের জন্য ১ হাজার ১০০ টাকার প্রবেশমূল্য টিকিট কিনতে হবে এবং দেশের দর্শনার্থীরা জন্য় টিকিটের দাম ৫০ টাকা। সমাধিক্ষেত্রে প্রবেশের জন্য ২০০ টাকার অতিরিক্ত টিকিট লাগবে।’

রাজ্যটির পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা বলেন, ‘২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেয়া হবে। দর্শনার্থীদের কভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে যেমন সামাজিক দূরত্ব রক্ষা করা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।’

আগ্রায় গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেখানে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৭০৬ জন। যার মধ্যে ৩ হাজার ৭২৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১১৭ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

আড়াই হাজার মানুষ এক শিফটে তাজমহল দেখতে পাবেন

আপডেট টাইম : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০