ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

সৌদি আরবে ভিক্ষা করায় ৪৫০ ভারতীয় আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির কারণে গোটা দুনীয়াতেই বেকারত্ব আর দারিদ্র বেড়েছে। তার থেকে ব্যাতিক্রম নয় বিশ্বের অন্যতম প্রধান ধনী রাষ্ট্র সৌদি আরব। দেশটিতে অবস্থান করা বিদেশি শ্রমিকরা বেশি বিপাকে পড়েছেন। বেকার হয়ে পড়েছেন দক্ষিণ এশিয়া থেকে দেশটিতে রুটি রুজির সন্ধানে যাওয়া মানুষেরা। ব্যতিক্রম নয় ভারতীয়রাও, বেকারত্বের কবলে পড়েছেন দেশটির দরিদ্র পীড়িত অঞ্চল থেকে সৌদি আরবে পাড়ি জমানো মানুষগুলো।

অভাবের তাড়নায় ৪৫০ জনের বেশি শ্রমিক সৌদি আরবের রাস্তায় ভিক্ষা করেন। এতে দেশটির পুলিশ তাদের আটক করে জেল হাজতে নিয়েছে। এসব শ্রমিক মূলত অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, দিল্লি, রাজস্থান এবং কর্ণাটক রাজ্য থেকে সৌদি আরবে গিয়েছেন। এই শ্রমিকদের ওয়ার্ক পারমিটের (কাজ করার অনুমতি পত্র) মেয়াদ এখন শেষ হয়ে গেছে। তাদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

তাদের দুর্দশার কথা তুলে ধরে সামাজিক কর্মী আমজাদ উল্লাহ খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সৌদি আরবের জেদ্দার কারাগার থেকে এসব শ্রমিককে দেশে ফেরানোর উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ করেন।

আটকদের জেলে নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে বলে জানিয়েছে টাইম অব ইন্ডিয়া। সেখানে দেখা যায়, শ্রমিকদের জেদ্দার শুমাইসি’র একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রমিকদের মধ্যে ৩৯ জন উত্তর প্রদেশ, ১০ জন বিহার, ৫ জন তেলঙ্গানার বাকিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
শ্রমিকদের দাবি, তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন। বেকারত্ব এবং কাজের অনুমতিপত্র না থাকায় খাদ্যের অভাবে তারা ভিক্ষা করতে হচ্ছে।

মোট ২.৪ লক্ষ ভারতীয় দেশে ফিরে আসার খবর পাওয়া গেছে তবে এখন পর্যন্ত। এসব শ্রমিককে ফিরিয়ে আনা অথবা তাদের ছাড়িয়ে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষে কোনো ঘোষণা দেয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

সৌদি আরবে ভিক্ষা করায় ৪৫০ ভারতীয় আটক

আপডেট টাইম : ০৭:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০