ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

স্কুল খোলার তিন দিনেই করোনাক্রান্ত ৩৪ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যে তিনদিন হলো কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে পাকিস্তান। আর এই তিন দিনের মধ্যে ৩৪ জন শিক্ষার্থী প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির পাঞ্জাব প্রদেশে। খবর পাকিস্তানের দৈনিক ডন পত্রিকার।

ডনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের প্রাথমিক এবং মাধ্যমিক স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের পাশাপাশি দু’জন কর্মচারীও করোনায় সংক্রমিত হয়েছেন।

তিনি আরো জানান, ইতোমধ্যে করোনা সংক্রমণ কমাতে ১৬ হাজারের মতো শিক্ষার্থীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তবে ডনের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ওই প্রদেশে ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রাদেশিক শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফকাত মেহমুদ বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এরপর এক দফা পর্যালোচনার পরে ২৩ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালু করতে চান তারা। সবার শেষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার পরিকল্পনা পাকিস্তানের। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেক করার পরিকল্পনাও রয়েছে তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

স্কুল খোলার তিন দিনেই করোনাক্রান্ত ৩৪ শিক্ষার্থী

আপডেট টাইম : ০৭:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০