ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

দায়িত্ব নেয়ার আগে সরে গেলেন ম্যাকমিলান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পারিবারিক কারণে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হতে পারছেন না নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাকমিলানকে শ্রীলঙ্কা সফরের ব্যাটিং পরামর্শ হিসেবে নিয়োগ দিয়েছিল। জানা গেছে, বাবার মৃত্যুতে বর্তমান অবস্থায় দায়িত্ব গ্রহণ করতে পারছেন না ম্যাকমিলান।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন,‘ক্রেইগ আমাদের কাছে জানিয়েছে যে, তার বাবা সম্প্রতি মারা গেছেন এবং তাই দুঃখের এই মুহুর্তে আসন্ন সফরের জন্য জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের অবস্থান নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না। আমরা তার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারছি। কঠিন এ সময়ে আমাদের ক্রেইগ এবং তার পরিবারের প্রতি সহানুভূতি রয়েছে।’

দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জির জায়গায় গত ২৫ আগস্ট স্থলাভিষিক্ত হয়েছিলেন ম্যাকমিলান। পারিবারিক কারণে দুই বছর দায়িত্ব পালনের পর সরে যান ম্যাকেঞ্জি। এরপর বিসিবি ম্যাকমিলানকে বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত করে।

এক দশকের বেশি সময় নিউ জিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ম্যাকমিলান। তিন ফরম্যাট মিলিয়ে ৮০০০ এর উপরে রান করেছেন। খেলোয়াড়ি জীবনের পর ম্যাকমিলান কোচিং পেশায় যুক্ত হন। ২০১৪-১৫ মৌসুমে জাতীয় দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে ক্যানটারবেরি, মিডলসেক্স ও আইপিএলে কিংস ইলাভেন পাঞ্জাবের কোচের দায়িত্বে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

দায়িত্ব নেয়ার আগে সরে গেলেন ম্যাকমিলান

আপডেট টাইম : ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০