ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

রেলের বগি নির্মাণে আরো একটি কারখানা হবে: রেলমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা সৈয়দপুরে আরো একটি রেলের বগি বা ক্যারেজ তৈরির কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা হিসেবে ১০ হাজার করে টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী জানান, আগামী বছরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কিংবা মহান বিজয় দিবসে চিলাহাটি-হলদিবাড়ি রুটে পুনরায় রেল চলাচল উদ্বোধন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে এর উদ্বোধন করবেন। এরইমধ্যে বাংলাদেশ অংশে রেলপথ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ অংশের কাজ শেষ হবে।

মন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবিলা করছেন এবং করোনাকে সামনে রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছেন। করোনা দুর্যোগে পেশাজীবীরা যেভাবে মানুষকে সচেতন করা এবং স্বাস্থ্য রক্ষায় ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করেছেন তাদের তিনি ভুলেননি। উপহার হিসেবে প্রণোদনা ঘোষণা করে উৎসাহিত করেছেন। যার মধ্যে সাংবাদিকরাও রয়েছে। গণমাধ্যম কর্মীদের পাশে থেকে তাদের মূল্যায়ন করে ফ্রন্টলাইনের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন।

পরে নীলফামারী জেলার ৭১জন সংবাদকর্মীকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তায় ১০ হাজার করে সাত লাখ দশ হাজার টাকার চেক হস্তান্তর  করেন তিনি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক জনকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত

রেলের বগি নির্মাণে আরো একটি কারখানা হবে: রেলমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০