ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

ইউএনওদের হাসিমুখে সেবা দেয়ার নির্দেশ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জনগণকে হাসিমুখে সেবা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত/কর্মরত ইউএনওদের ৩৩তম ওরিয়েন্টেশন কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে সরকারি অফিসগুলোতে আসেন। প্রতিটি সরকারি কর্মচারীর দায়িত্ব হচ্ছে তাদের সঠিকভাবে সেবা দেয়া। সেবা প্রত্যাশী জনগণ যেন কোনো ধরনের দুর্ব্যবহারের সম্মুখীন না হন সে বিষয়ে সজাগ থাকতে হবে ইউএনওদের।

ইউএনওদের উদ্দেশে ফরহাদ হোসেন বলেন, এ পদে থেকে জনগণকে আন্তরিকভাবে সেবা করার অনেক সুযোগ রয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। সেবা প্রত্যাশীদের সম্মানের সঙ্গে সেবা দিতে হবে। সততা, ব্যক্তিত্ব, মানুষের প্রতি আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিলে সেই কার্যক্রম তাকে অনন্য স্থানে নিয়ে যাবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ কোভিড পরিস্থিতির মধ্যেও সফলতার সঙ্গে এগিয়ে চলেছি। তার দূরদর্শী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ এ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এশিয়ার মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশে পরিণত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপদান করতে হলে প্রতিটি সরকারি কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে মেম্বার ডিরেক্টিং স্টাফ মো. মাহবুব-উল-আলম, কোর্স পরিচালক সালেহ আহমদ মোজাফফর এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত

ইউএনওদের হাসিমুখে সেবা দেয়ার নির্দেশ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৬:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০