ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ভৈরবে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে একই সঙ্গে চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন শারমিন বেগম নামে এক নারী।

বৃহস্পতিবার রাত ৮টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চারটি শিশুর জন্ম হয়েছে। শারমিনের স্বামীর নাম শাফিন আহমেদ এবং বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায়।

গাইনি ও সার্জন চিকিৎসক ইসরাত জাহান এ সফল অস্ত্রোপচার করেন। এই চার কন্যাই দম্পতির প্রথম সন্তান।

তবে মা ও তিন সন্তান সুস্থ থাকলেও আজ শুক্রবার সকালে একটি কন্যা মারা যায়।

জানা গেছে, শাফিনের সঙ্গে শারমিনের বিয়ে হয় বছর পাঁচেক আগে। শাফিন জানান, অনেক দিন চেষ্টার পর আমার স্ত্রী গর্ভবতী হয়েছেন। তবে একসঙ্গে চার মেয়েসন্তান হবে ভাবতে পারেনি।

‘আজ শুক্রবার সকালে এক সন্তান মারা গেলেও তিন সন্তান ও তার মা সুস্থ আছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমার তিন মেয়ে যেন বেঁচে থাকে।’

স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শাফিন। ডা. ইসরাত বলেন, শারমিনের বিয়ের পর বারবার সন্তান নেয়ার চেষ্টা করে কিন্তু গর্ভে সন্তান এলেও নষ্ট হয়ে যায়। তার পর কয়েক বছর চিকিৎসা নিলে তিনি গর্ভবতী হন। পরে আলট্রাসনোগ্রাফ করলে দেখা যায় গর্ভে তিন সন্তান। গতকাল সিজারের পর চার সন্তান জন্ম হয়।

তিনি বলেন, অপারেশনের পর মা ও চার সন্তান সুস্থ আছে। তবে শিশুগুলোর ওজন কম থাকায় আজ সকালে একটি মারা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ভৈরবে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম

আপডেট টাইম : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০