ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সীমান্তে আটকা পেঁয়াজে পচন শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ-ভারত সীমান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা ট্রাকে পেঁয়াজভর্তি বস্তায় পচন ধরতে  শুরু করেছে। গত সোমবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করার পরে বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে গেছে শত শত পেঁয়াজভর্তি ট্রাক।

আনুমানিক হিসেবে, প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশের রপ্তানির জন্য প্রস্তুত ছিল, কিন্তু বাধ সাধে নরেন্দ্র মোদি সরকারের নিষেধাজ্ঞা।

“পেঁয়াজ ভর্তি ট্রাক গত চারদিন আটকে গেছে। প্রচণ্ড গরমে এবং বৃষ্টিতে প্রায় ২৫ ভাগ পেঁয়াজে পচন ধরে গেছে” জানান মিহির ঘোষ, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী।

তাঁর মতে অনেক ব্যবসায়ী পচন ধরে যাওয়া পেঁয়াজ বাছাই করে স্থানীয় বাজারে বিক্রি করা শুরু করেছেন।

তিনি আরো জানিয়েছেন, ব্যবসায়ীরা গত চারদিন ধরে অপেক্ষা করছিলেন এই ভেবে যে, ভারত সরকার রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়ে পেঁয়াজ রপ্তানি করার অনুমতি দেবে।

“কিন্তু তেমন কোনো নির্দেশ এখনো আসেনি। তাই স্থানীয় বাজারে বিক্রি করা ছাড়া আমাদের উপায় নেই। কিন্তু এভাবে বিক্রি করার ফলে আমরা সঠিক মূল্য পাচ্ছিনা” জানান মিহির।

পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্টের সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন ভারত সরকারের এই সিদ্ধান্তে দুই দেশের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে গেছে।

“এই সিদ্ধান্তের প্রভাব দুই দেশের সম্পর্কেও পড়ছে। শেখ হাসিনা সরকার যখন আমাদের দেশে ইলিশ মাছ পাঠাচ্ছেন, আমাদের দেশ থেকে পেঁয়াজ পাঠানো বন্ধ করার এই সিদ্ধান্ত দুঃখজনক” তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সীমান্তে আটকা পেঁয়াজে পচন শুরু

আপডেট টাইম : ০২:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০