ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

মোদির মন্ত্রিসভা থেকে হরসিমরতের পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ক্ষমতাসীন বিজেপির জোট ছাড়লেন পঞ্জাবের শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল।

কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী আইনের প্রতিবাদে আচমকা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ছাড়লেন ওই অকালি নেত্রী।খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

যদিও ওই বিলগুলি যে মন্ত্রিসভা বৈঠকে পাশ হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন হরসিমরত। পরবর্তীতে দলের কৃষককর্মী সমর্থকদের চাপে, আচমকাই সুর বদল করে এনডিএর অন্যতম পুরনো শরিক শিরোমণি অকালি দল।

পঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের পুত্রবধূ হরসিমরতই ছিলেন ওই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী।

ইস্তফা দেয়ার পর ট্যুইট করে হরসিমরত জানান, কৃষক ‘ভাইবোনদের’ স্বার্থে তার এই সিদ্ধান্ত। হরসিমরতের এই সিদ্ধান্তের পরেও অবশ্য অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল জানিয়েছেন, মন্ত্রিসভা ছাড়লেও বাইরে থেকে তারা মোদি সরকারকে সমর্থন দিয়ে যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

মোদির মন্ত্রিসভা থেকে হরসিমরতের পদত্যাগ

আপডেট টাইম : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০