ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

এবার শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন পেলেন নেতানিয়াহু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের জন্য চুক্তি করায় তাকে এই মনোনয়ন দেয়া হয়েছে। এর আগে ইসরাইলের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক উন্নয়নের সহযোগিতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, মঙ্গলবার হোয়াইট হাউজে ওই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়।

গত বুধবার ইতালীয় সংসদ সদস্য ও অ্যান্টি মাইগ্রেন্ট লিগ পার্টির নেতা পাওলো গ্রিমোলদি এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেন।

ইসরাইলের সাবেক যোগাযোগমন্ত্রী ও নেতানিয়াহুর লিকুড পার্টির নেতা আয়ুব কারা এক টুইট বার্তায় জানিয়েছেন, সংস্থাটির প্রধান বাহরাইন ও আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

জেরুজালেম পোস্ট বলছে, ইতালির সংসদ সদস্য ইসরাইলিদের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত। তিনি বহুবার ইসরাইল সফরে গিয়েছেন, যদিও নেতানিয়াহুর সঙ্গে তার কখনও সাক্ষাৎ হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

এবার শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন পেলেন নেতানিয়াহু

আপডেট টাইম : ০৫:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০