ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

কে হচ্ছেন পিএসসির পরবর্তী চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসেই অবসরে যাচ্ছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। পরবর্তী চেয়ারম্যান হিসেবে কে আসছেন? বর্তমানে সেই গুঞ্জনই চলছে পিএসসিসহ বিভিন্ন মহলে। তবে এ তালিকা পাঁচজনের নাম শোনা যাচ্ছে।

জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর ড. মোহাম্মদ সাদিক অবসরে যাচ্ছেন। তবে তার অবসরে যাওয়ার পর কে বসছেন সাংবিধানিক এ পদটিতে। এটি নিয়ে বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ইতোমধ্যে কয়েকজনের নাম উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সরকারি কর্মকমিশনের সদস্য এস এম গোলাম ফারুক। গত বছরের সেপ্টেম্বরে তিনি পিএসসির সদস্য হিসেবে নিযুক্ত হন।

পিএসসির সদস্য হওয়ার আগে এ যাবতকালের কর্মজীবনে তিনি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। শোনা যাচ্ছে- পিএসসির পরবর্তী চেয়ারম্যান নিয়োগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে তার নাম।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, পিএসসির আরেক সদস্য ফয়েজ আহম্মদ, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাসসের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর নামও রয়েছে এই তালিকায়।

এছাড়া চেয়ারম্যান হওয়ার দৌড়ে আরও বেশ কয়েকজন প্রাক্তন আমলার নাম শোনা যাচ্ছে। সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘পিএসসির চেয়ারম্যান বা কোনো সদস্যের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে সে পর্যন্ত কমিশনের দায়িত্ব পালন করতে পারবেন না।’ ফলে ৬৫ বছর পূর্ণ হওয়ায় ড. মোহাম্মদ সাদিক বিদায় নিচ্ছেন।

তথ্যমতে, ২০০৪ সালে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে পিএসসির চেয়ারম্যানের অবসরের বয়স ৬২ বছর থেকে ৬৫ বছর করা হয়। বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ পদে নিয়োগ দিয়ে থাকেন।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মোট ১৩ জন ব্যক্তি। পিএসসির প্রথম চেয়ারম্যান ছিলেন ড. এ কিউ এম বজলুর করিম। ১৩তম ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। ২০১৬ সালের ২৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ড. মোহাম্মদ সাদিককে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

কে হচ্ছেন পিএসসির পরবর্তী চেয়ারম্যান

আপডেট টাইম : ০৬:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০