ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

ডাইনোসরের পালকে ছিল ডানাওয়ালা উকুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে ডানাওয়ালা ডাইনোসরের পালকে উকুনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা প্রথম ১০ কোটি বছর আগে উকুন জাতীয় কোনও পোকার সন্ধান পেয়েছেন। তবে বিজ্ঞানীদের বক্তব্য, যে উকুনের সন্ধান পাওয়া গিয়েছে, তার চরিত্র এখনকার মতো নয়। খবর ডয়চে ভেলের।

ডাইনোসরের উকুন বাছতো কে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজ্ঞানী মহলে। কারণ সম্প্রতি মিয়ানমারে প্রাচীন কিছু ডাইনোসরের ফসিলে উকুনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা দেখেছেন, ডানাওয়ালা ডাইনোসরের পালকের মধ্যে বাসা বেঁধে রয়েছে উকুনের মতো দেখতে কিছু অতি সূক্ষ্ণ পোকা।

জানা যায়, গল্পটা আসলে জুরাসিক পার্কের। স্টিফেন স্পিলবার্গের সেই ছবিতে ডায়নোসরের জিন পাওয়া গিয়েছিল গাছের রেজিনের মধ্যে জমে থাকা জীবাশ্মের মধ্যে।

মিয়ানমারে ডাইনোসর বিশেষজ্ঞরা গবেষণা করতে গিয়ে এমনই কিছু রেজিনে জমে যাওয়া ডানাওয়ালা ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পান। বেজিংয়ের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এরপর সেই জীবাশ্ম পরীক্ষা করে ডাইনোসরের পালকের মধ্যে ১০ রকমের পোকার সন্ধান পান। এরই মধ্যে উকুন জাতীয় কিছু রয়েছে বলেও তাদের সন্দেহ। যদিও এখন যে ধরনের উকুন দেখতে পাওয়া যায়, ১০ কোটি বছর আগের সেই পোকা ঠিক তেমন দেখতে নয়। তাদের আকার একটি চুলের দ্বিগুণ। মুখের আদলও অন্যরকম।

বিজ্ঞানীদের ধারণা, এরা কেবলমাত্র ডাইনোসরের পালকেই বাসা বাঁধতো। চামড়া পর্যন্ত পৌঁছতো না। তবে এর ফলে পালকের ষথেষ্ট ক্ষতি হতো বলেই তাদের ধারণা।

সম্প্রতি বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচারে এই সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের বক্তব্য, মেসোজোয়িক যুগে এমন পোকার সন্ধান পাওয়া এক আশ্চর্য ঘটনা। এর ফলে ওই সময়ের বিজ্ঞানচর্চার এক নতুন অধ্যায় খুলে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

ডাইনোসরের পালকে ছিল ডানাওয়ালা উকুন

আপডেট টাইম : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০